1. news@gmail.com : news :

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় আন্তর্জাতিক সাফল্য চারটি আন্তর্জাতিক পুরস্কারসহ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন নোবিপ্রবি শিক্ষক আব্দুস সালাম

  • Update Time : Thursday, June 11, 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম (স্বাধীন) ব্রুনাইতে অবস্থিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় Universiti Brunei Darussalam (UBD)-এর AACSB-accredited বিজনেস স্কুল UBD School of Business and Economics (UBDSBE) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল Human–AI Interaction, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক প্রয়োগ, সম্ভবনা ও ব্যবহারকারীর আচরণগত প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

ফুল-ফান্ডেড স্কলারশিপের অধীনে সম্পন্ন এই গবেষণাকালীন সময়ে তিনি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। এর মধ্যে রয়েছে—UBDSBE আয়োজিত “PhD Colloquium 2026”-এ প্রথম স্থান অর্জন, “4th International Conference on Business, Economics and Finance (ICBEF 2023)” এ Best Paper Award, ম্সিটি ইউনিভার্সিটি, ম্যাকাও-তে অনুষ্ঠিত “9th World Business Ethics Forum (2025)” এ Best Extended Abstract Award এবং UBDSBE PhD Colloquium 2025 Award। তার সম্পাদিত বই “Technology Transfer and Strategic Applications for Commercial Human-AI Interaction“ আন্তর্জাতিকভাবে সাড়া যুগিয়েছে। একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি নোবিপ্রবিতে সহকারী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নোবিপ্রবি শিক্ষক সমিতির ২০২২ সেশনে সদস্য এবং ২০২৩ সেশনে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

গবেষণা, প্রশাসনিক দায়িত্ব এবং আন্তর্জাতিক অর্জনের এই সমন্বয় তাঁকে উদীয়মান গবেষকদের মধ্যে একটি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় আন্তর্জাতিক সাফল্য চারটি আন্তর্জাতিক পুরস্কারসহ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন নোবিপ্রবি শিক্ষক আব্দুস সালাম বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট অনুমোদন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে বাজেটে কৃষক কার্ডের জন্য ১০৬২ কোটি টাকা বরাদ্দ তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইউসিবির সফলভাবে ৪৩তম এজিএম সম্পন্ন বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান: স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ, বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জ অনুমোদন পেলো আনোয়ারা-চকরিয়া মহাসড়ক, অগ্রগতি নেই চট্টগ্রাম-কক্সবাজারের

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It