1. news@gmail.com : news :

মিয়ানমার হয়ে চীন করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা

  • Update Time : Thursday, November 5, 2026

মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক উদ্বেগ দেখছে না সরকার। বরং এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ঢাকা। তবে করিডোর বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের সমাধান প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর নিয়ে বাংলাদেশের কোনো ভূরাজনৈতিক শঙ্কা নেই। এ ধরনের যোগাযোগব্যবস্থা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে উদ্যোগটি বাস্তবায়নের আগে রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া জরুরি।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তাঁর প্রত্যাবর্তনের বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন ‘পলাতক সন্ত্রাসী’। তাঁকে দেশে ফিরতে দেওয়ার পরিবর্তে বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তর করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It