1. news@gmail.com : news :

আরও বাড়ল তেলের দাম

  • Update Time : Wednesday, November 4, 2026

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির হারের খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। একই সঙ্গে আমেরিকা-ইসরায়েল ও ইরান যুদ্ধের পরবর্তী ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, সে বিষয়ে ওয়াশিংটনের আগামী পদক্ষেপের অপেক্ষায় অস্থিরতা বেড়েছে বিশ্ববাজারে।

বুধবার (৪ নভেম্বর) রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৭৬ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ১০৪.৩৬ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৬৩ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৯৬.৭২ ডলারে দাঁড়িয়েছে, যা আগের সেশনের দরপতনকে কাটিয়ে উঠেছে। এর আগে ইউক্রেন ও ইরান যুদ্ধ সমাপ্তির আলোচনাকে ঘিরে দরপতনের পর ব্রেন্ট ক্রুডের দাম চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

গত মঙ্গলবার মার্কিন এক কর্মকর্তা জানান, ইরানের কেশম দ্বীপে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের ওপর হামলা চালাতে ব্যবহৃত হওয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ‘রক্ষামূলক’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য অন্য এক কর্মকর্তা স্পষ্ট করেন, এটি সীমিত আকারের হামলা ছিল এবং বড় ধরনের পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত নয়।

অন্যদিকে যুদ্ধের সমাপ্তি টানতে কাতারের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত থাকলেও রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানান, চুক্তির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র এখনও বেশ দূরে অবস্থান করছে।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) হালনাগাদ তথ্যানুযায়ী, ৩০ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেলের মজুত প্রায় ৫২ লাখ ৭০ হাজার ব্যারেল কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আরও বাড়ল তেলের দাম মূলধনি মুনাফায় পূর্ণ কর অব্যাহতি চায় ডিবিএ ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এআই বিজনেস সামিট ট্রাস্ট ব্যাংকের জন্য ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ ইউসিবি ইনভেস্টমেন্টের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনের মন্ত্রীর শ্রদ্ধা সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি এফডিআর, কোথায় মিলবে বেশি মুনাফা? ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’ এলডিসি উত্তরণের পর উন্নত কমনওয়েলথ দেশগুলোর বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It