1. news@gmail.com : news :

সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ২০ শতাংশ

  • Update Time : Wednesday, November 4, 2026

২০২৬ সালের প্রথম নয় মাসে সিটি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৭২২ কোটি ১৯ লাখ টাকা।

এ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। ২০২৫ সালের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ৪ টাকা ১৩ পয়সা।

বুধবার (৪ নভেম্বর) সিটি ব্যাংক ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে অনলাইনে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীদের কাছে ব্যাংকের আর্থিক অবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকটির সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও পাইকারি ব্যাংকিং বিভাগের প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা ব্যাংকের আর্থিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্যানেলের সদস্যরা সেসব প্রশ্নের উত্তর দেন।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও অগ্রগতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ আয়োজনের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It