ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
সভায় ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply