1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক পিএলসির কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা

  • Update Time : Saturday, November 7, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসির কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠা, বিদ্যমান পরিচালনগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভবিষ্যৎমুখী কর্মপরিকল্পনা প্রণয়নই ছিল সভার মূল উদ্দেশ্য।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম।

সভায় আরও ছিলেন– সাউথইস্ট ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম, পরিচালক (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি) এবং স্বতন্ত্র পরিচালক বিচারপতি মো. আজিজুল হক।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সব শাখার প্রধান এবং আঞ্চলিক প্রধানরা অংশ নেন।

ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সব শাখার প্রধান এবং আঞ্চলিক প্রধানদের কৌশলগত দিকনির্দেশনা ও পরামর্শ দেন। এ সময় তারা পরিচালনগত উৎকর্ষ অর্জন, ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ২০২৬ সাল ও পরবর্তী সময়ে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং গুরুত্বপূর্ণ কৌশলগত দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It