1. news@gmail.com : news :

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন আসছে শিগগিরই

  • Update Time : Wednesday, July 22, 2026
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা পুনরায় কবে শুরু হবে, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (২২ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, স্থগিত পরীক্ষা নিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আলোচনা হয়েছে। বিষয়টি এখন চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। আজ-কাল বা আগামী এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে। সিদ্ধান্তের পর পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে—এমন একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সেটিকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে—এমন তথ্য সম্পূর্ণ অসত্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা–সংক্রান্ত সব সিদ্ধান্ত ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It