দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসি ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
রবিবার (১২ এপ্রিল) দেশজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা এবং ৬৪টি উপ-শাখায় এক আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হয়।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী, স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. ইস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম-এর উপস্থিতিতে কেক কাটা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে তারা ব্যাংকের সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি ব্যাংকের প্রতি অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply