1. news@gmail.com : news :

কার কাছে ৩০ আসন চাওয়া হয়েছে জানতে চায় জামায়াত ইসলামী

  • Update Time : Tuesday, September 23, 2025
জামায়াতে ইসলামী

৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত— সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, “সম্প্রতি ভারতের কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’ এর সাথে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।’’

‘পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে- তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারও কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের ওপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির এক ইউনিটের বিদ্যুৎ সরবরাহ মার্কিন তিন গোয়েন্দা সংস্থার তথ্যভান্ডারে সাইবার হামলা মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকের ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Notice of the 18th AGM of BBS Cable PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It