1. news@gmail.com : news :

২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির এক ইউনিটের বিদ্যুৎ সরবরাহ

  • Update Time : Wednesday, November 25, 2026

রক্ষণাবেক্ষণের জন্য আজ মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটির বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম (এওএইচ) চলবে।

তবে এ সময়ে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদানি পাওয়ারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পূর্বপরিকল্পিত এ কার্যক্রম নেওয়া হয়েছে। ২৫ দিনব্যাপী এ কার্যক্রমে ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে।

আদানি পাওয়ার জানায়, পরিকল্পিত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির এক ইউনিটের বিদ্যুৎ সরবরাহ মার্কিন তিন গোয়েন্দা সংস্থার তথ্যভান্ডারে সাইবার হামলা মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকের ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Notice of the 18th AGM of BBS Cable PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It