1. news@gmail.com : news :

ট্রাস্ট ব্যাংকের জন্য ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ ইউসিবি ইনভেস্টমেন্টের

  • Update Time : Wednesday, November 4, 2026

সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসির জন্য ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। এ লেনদেনে লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবিআইএল। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে ইউসিবি।

লেনদেনটি সম্পন্ন হওয়া উপলক্ষে সম্প্রতি ঢাকায় ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা এমডি ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের সংশোধিত নিয়ন্ত্রক মূলধন কাঠামো ও ব্যাসেল-৩-এর আওতায় ট্রাস্ট ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহৃত হবে। পাশাপাশি ব্যাংকটির নিয়ন্ত্রক মূলধনের চাহিদা পূরণেও সহায়তা করবে এ অর্থ।

ইউসিবি ইনভেস্টমেন্ট জানিয়েছে, গত ছয় বছরে প্রতিষ্ঠানটি ৬৬টি বিনিয়োগ ব্যাংকিং লেনদেন সম্পন্ন করেছে। এসব লেনদেনের মাধ্যমে গ্রাহকদের জন্য ২১ হাজার ৬০০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। ঋণ ও ইকুইটি মূলধন বাজার, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, একীভূতকরণ ও অধিগ্রহণ, ব্যবসায়িক মূল্যায়ন এবং পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিনিয়োগ ব্যাংকিং ও পরামর্শ সেবা দিয়ে থাকে ইউসিবি ইনভেস্টমেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এআই বিজনেস সামিট ট্রাস্ট ব্যাংকের জন্য ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ ইউসিবি ইনভেস্টমেন্টের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনের মন্ত্রীর শ্রদ্ধা সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি এফডিআর, কোথায় মিলবে বেশি মুনাফা? ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’ এলডিসি উত্তরণের পর উন্নত কমনওয়েলথ দেশগুলোর বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ, আঞ্চলিক নেটওয়ার্ক গড়ার প্রস্তাব দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে, কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বিশ্বব্যাংকের

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It