1. news@gmail.com : news :

বিনিয়োগসেবা সম্প্রসারণে ধানমন্ডিতে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা

  • Update Time : Sunday, November 1, 2026

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্রোকারেজ প্রতিষ্ঠান শান্তা সিকিউরিটিজ রাজধানীর ধানমন্ডিতে নতুন শাখা চালু করেছে। নতুন শাখার মাধ্যমে ধানমন্ডি ও আশপাশের এলাকার বিনিয়োগকারীরা এখন আরও সহজে শান্তা সিকিউরিটিজের ব্রোকারেজ সেবা নিতে পারবেন। শাখাটিতে বিনিয়োগকারীরা লেনদেন-সংক্রান্ত সেবার পাশাপাশি বাজার পরিস্থিতি, গবেষণা ও বিনিয়োগ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পাবেন।

রোববার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা অর্জন খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই আস্থা তৈরি হয় বিনিয়োগকারীদের কথা বোঝা, বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং মানসম্মত গবেষণার মাধ্যমে। আমরা চাই, মানুষ যেন শুধু বিনিয়োগই না করেন, বরং বুঝেশুনে সিদ্ধান্ত নিতে পারেন। সে লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর সেবা ও আর্থিক শিক্ষার পাশাপাশি আমাদের শাখা নেটওয়ার্কও সম্প্রসারণ করছি। ধানমন্ডির নতুন শাখার মাধ্যমে আরও বেশি বিনিয়োগকারীর পাশে থাকার সুযোগ তৈরি হলো।

শাখাভিত্তিক সেবার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল সুবিধাও বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। শান্তা ইজিট্রেড (Shanta EasyTrade) অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা অনলাইনে শেয়ার লেনদেন করতে পারেন। আর শান্তা ইজিএক্স (Shanta EasyX) অ্যাপে পাওয়া যায় পুঁজিবাজারের হালনাগাদ তথ্য, গবেষণা ও বিভিন্ন ব্রোকারেজ-সংশ্লিষ্ট সেবা। এ ছাড়া বিনিয়োগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত আর্থিক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে শান্তা সিকিউরিটিজ।

উল্লেখ্য, শান্তা সিকিউরিটিজ লিমিটেড বাংলাদেশের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্রোকারেজ সেবা দিয়ে থাকে। গবেষণা, প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It