1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দিলেন শায়লা বানু ঝুমুর

  • Update Time : Monday, November 2, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন শায়লা বানু ঝুমুর।

ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকটির পর্ষদে যোগ দেন। তিনি কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।

মিসেস ঝুমুর একজন বিশিষ্ট উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা ও অভিজ্ঞ করপোরেট নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বাণিজ্য এবং বৃহৎ শিল্পগোষ্ঠী পরিচালনায় তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠানটি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সোয়েটার উৎপাদনশিল্প পরিচালনা করে। বৃহৎ পরিসরে শিল্পকারখানা পরিচালনা ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সমষ্টিক অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান তাঁর পেশাগত দক্ষতাকে সমৃদ্ধ করেছে।

বিভিন্ন দেশে ব্যাপক আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অর্জিত বৈশ্বিক অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করেছে, যা করপোরেট সুশাসন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নাগরিক ও সামাজিক কর্মকা-েও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বনানী ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি এবং গুলশান জগার্স সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It