এবি ব্যাংক পিএলসি.-এর দেওয়ানহাট শাখা সম্প্রতি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে ৭০০/বি, ডি.টি. রোডসংলগ্ন নূর ভবনে স্থানান্তরিত হয়েছে।
আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটির উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়াল, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন গোলাম মাহমুদ রিজভী এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইহ্সানুল আরেফিনসহ ব্যাংকের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তবৃন্দ।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply