রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি।
কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। কর্মশালায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আহমেদ জাফরুল হাসানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন।
কর্মশালায় অর্থপাচার প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইন, ক্রেডিট-ব্যাকড এবং ট্রেড-বেইজড ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি এবং তা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন অধিবেশন পরিচালিত হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply