1. news@gmail.com : news :

কুমিল্লায় প্রধানমন্ত্রী, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কর্মী-সমর্থকদের লক্ষণীয় উপস্থিতি

  • Update Time : Saturday, May 16, 2026

চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়।

দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসছেন, আমাদের মাঝে আনন্দের সীমা নেই। আমরা মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে আসছি।’

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, সকাল ৮টা থেকে আমরা আলেখারচর বিশ্বরোড এলাকায় প্রিয় নেতাকে দেখার জন্য অবস্থান করছি । নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

চট্টগ্রাম মহাসড়কের নীলকার বাজারে এলাকায় অবস্থান করছেন কুমিল্লা ৫ আসনের নেতাকর্মীরা । বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It