1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, May 13, 2026

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক সেমিনার ১২ মে ২০২৬, মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান প্রধান অতিথি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক মো. আব্দুস সালাম এফসিএ, এফসিএস এবং মো: এস এম আব্দুল হামিদ এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ এ এম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন আইবিএফ এর এজিএম কবীর উদ্দিন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিপুর, মুগদা ও ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক মিরপুরের সুপারগন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আহমদ মোরতুজা চৌধুরী।

তিনি হাম রোগের লক্ষণ, চিকিৎসা, জটিলতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিশুদের নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী? ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ফার্নেস তেলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বিইআরসি বার্জার পেইন্টসের ক্রেডিট রেটিং সম্পন্ন সিএসই-৫০ সূচক থেকে বাদ ৭ ব্যাংক, যুক্ত হলো ৭ কোম্পানি নগদ ও ইউসিবির কৌশলগত অংশীদারত্বের চুক্তি, প্রান্তিক মানুষের কাছে পৌঁছবে ডিজিটাল আর্থিক সেবা বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে: ডা. শফিকুর রহমান ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It