1. news@gmail.com : news :

এক মাসে তেল বিক্রি করে ইরানের আয় বেড়েছে ৪০ শতাংশ

  • Update Time : Monday, April 27, 2026

হরমুজ প্রণালীতে চলমান মার্কিন নৌ-অবরোধের চাপের মাঝেও বিকল্প পথ ব্যবহার করে তেল বিক্রি সচল রেখেছে ইরান, যার ফলে তেল বাণিজ্য থেকে যুদ্ধ-পূর্ববর্তী সময়ের চেয়ে ৪০ শতাংশ বেশি আয় করেছে দেশটি।

বেলজিয়াম-ভিত্তিক ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ক্লেপার এ তথ্য জানিয়েছে।

অথচ এই অবরোধে ইরান প্রতিদিন কোটি কোটি ডলার হারাচ্ছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বিশ্বের মোট তেল ও গ্যাসের ২০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে এই রুট কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রণালী চালু করতে পাল্টা পদক্ষেপ হিসেবে নৌ-অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ইরান প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার লোকসান গুনছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

বেলজিয়ামভিত্তিক ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ক্লেপারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ইরান দৈনিক প্রায় ১১৫ মিলিয়ন ডলারের তেল রফতানি করতো। অথচ গত এক মাসে অবরোধের মধ্যেও ইরান জ্বলানি রফতানি থেকে আয় করেছে যুদ্ধ- পূর্ববর্তী সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It