1. news@gmail.com : news :
শিরোনাম :
সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন এডিবির ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর সাউথইস্ট ব্যাংক দুর্দান্ত খেলে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন মোহাম্মদ মুশফিকুর রহমান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা

অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্য পরীক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে অ্যাসসেন্ট হেলথ লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান এভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করে।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা অ্যাসসেন্ট হেলথ থেকে স্বাস্থ্য পরীক্ষায় আকর্ষণীয় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং অ্যাসসেন্ট হেলথ লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. আনোয়ারুল ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; অ্যাসসেন্ট গ্রুপ-এর ডিরেক্টর আমের আহমেদ; অ্যাসসেন্ট হেলথ লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকি, এফসিপিএ, এফসিএমএ (ইউকে); সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা তাদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It