দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন।
২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।
সম্প্রতি ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়।
এতে ১৬৮ পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত পরিবেশকদের চলমান বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উদ্ভাবনী বিক্রয় ও বিপণন কৌশল গ্রহণের পরামর্শ ও দিকনির্দেশনা দেন তারা।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী ওই অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারাদেশ থেকে ওয়ালটনের পরিবেশকরা অংশ নেন। তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওয়ালটনের করপোরেট প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটনের অন্যতম শক্তিশালী বিক্রয় নেটওয়ার্ক হচ্ছে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। দেশজুড়ে ওয়ালটনের পরিবেশকরা ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিক্রয় বৃদ্ধি ও ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে পরিবেশকদের আরও সময়োপযোগী ও উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণের পরামর্শ দেন তিনি। ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন ইতোমধ্যে দেশের অন্যতম দ্রুত অগ্রসরমান কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সাফল্যের পেছনে অসামান্য অবদান রেখেছেন ওয়ালটনের পরিবেশকরা।
ওয়ালটন পরিবারের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। পণ্য বিক্রয় ও মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখায় পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
তিনি বলেন, ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যম হিসেবে কাজ করছে পরিবেশক প্রতিষ্ঠানগুলো। পারস্পরিক এই আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে আমরা এগিয়ে যাবো। গ্রাহকদের কাছে ওয়ালটন পণ্যের উদ্ভাবনী ও সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, শুরু থেকেই ওয়ালটন সবসময় ব্যবসায়িক অংশীদারদের বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে আসছে। ওয়ালটন সবসময় আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It