1. news@gmail.com : news :
শিরোনাম :
ডাচ বাংলা ব্যাংকের সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: জামায়াত এমপিকে স্পিকার বরিশালে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত ‘নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’: জামায়াত আমির নিজেই ধুঁকছে খুলনা বক্ষব্যাধী হাসপাতাল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার কানাডিয়ান ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব্যাংকের ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু এমপিদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি টাকা: অর্থমন্ত্রী এবি ব্যাংক ও আইরনম্যান কোম্পানির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন

ডাচ বাংলা ব্যাংকের সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

  • প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র ডিজিটাল সার্ভিসের মাধ্যমে আদায় সংক্রান্ত একটি চুক্তি ৭ এপ্রিল ২০২৬ তারিখ, মঙ্গলবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র হেড অব ব্রাঞ্চ অপারেশন এন্ড লায়াবেটিজ ডিভিশন আব্দুল্লাহ আল মাসুদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মো: আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

এসময় ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান শিকদার ও মো: শাহাদাত হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংকের২৮৯টি শাখার ২ লাখ ৩০ হাজার ঋণগ্রহীতা ডাচ-বাংলা ব্যাংকের ২৪৩টি শাখা, ৩০৭টি উপশাখা, ৫ হাজার ৬২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের তিন লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্টের মাধ্যমে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It