1. news@gmail.com : news :
শিরোনাম :
কানাডিয়ান ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব্যাংকের ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু এমপিদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি টাকা: অর্থমন্ত্রী এবি ব্যাংক ও আইরনম্যান কোম্পানির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ মার্চে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশ প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক জ্বালানি সংকটের প্রভাব, ভবিষ্যতে বাড়তে পারে দ্রব্যমূল্য: অর্থমন্ত্রী ১ ঘণ্টায় কমেছে ৬৫ পয়েন্ট

এবি ব্যাংক ও আইরনম্যান কোম্পানির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন

  • প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

এবি ব্যাংক পিএলসি. ‘উত্তরণ’ নামক এসএমই লোন প্রোডাক্টের অধীনে আইরনম্যান কোম্পানি লিমিটেডের তালিকাভুক্ত ডিলার ও ডিস্ট্রিবিউটরদের আর্থিক চাহিদা পূরণের লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য আইরনম্যান কোম্পানি লিমিটেড-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সোমবার (৬ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ আরিজুল ইসলাম মল্লিক এবং আইরনম্যান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুইন রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম বাবর খান, চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়াল, আইরনম্যান কোম্পানি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ নাজমুল আলম (এফসিএমএ) এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It