1. news@gmail.com : news :
শিরোনাম :
জিডিপি প্রবৃদ্ধি অতিরঞ্জিত করা হতো: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ, হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের পরিকল্পনা: বিদ্যুৎমন্ত্রী এসএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও মোঃ জিয়াউল হক তেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা ‘জ্বালানি তেল সরবরাহে ঘাটতির সম্ভাবনা নেই’ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায় বাংলাদেশের কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ, কিনছে ব্যাংক এশিয়া

আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ, হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন

  • প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ।

রবিবার (২৯ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। স্বাস্থ্যখাতে অনন্য অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এর মাধ্যমে সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো হামদর্দ বাংলাদেশের।

সম্প্রতি সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ডা. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি এ অর্জনকে দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেন।

হামদর্দ বাংলাদেশের বিপণন কৌশলে আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক কামরুন নাহার হারুন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে তিনি মার্কেটিং বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতারই বহিঃপ্রকাশ। ভবিষ্যতে এই সম্মাননা প্রতিষ্ঠানটিকে আরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক কামরুন নাহার হারুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে উদ্ভাবনী পণ্য বাজারজাতকরণ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ভেষজ ও ন্যাচারাল মেডিসিন রপ্তানির মাধ্যমে বাংলাদেশের ওষুধ শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া হয়েছে।

এই অর্জন প্রসঙ্গে অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি পুরো হামদর্দ পরিবারের। হাজার হাজার কর্মীর পরিশ্রমের ফল এই স্বীকৃতি। বিশেষ করে চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডা. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আমার জন্য অনুপ্রেরণা।”

তিনি এই পুরস্কার হামদর্দ পরিবারের সকল সদস্যকে উৎসর্গ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It