1. news@gmail.com : news :

এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট

  • Update Time : Sunday, March 29, 2026

‘গো ডিজিটাল, গো গ্রিন’ স্লোগানকে সামনে রেখে এনসিসি ব্যাংক তাদের রিটেইল ব্যাংকিং পোর্টফোলিওর আওতায় ‘এনসিসি নিউএজ অ্যাকাউন্ট’ নামে একটি সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয় হিসাব চালু করেছে।

রবিবার (২৯ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

টেকসই ব্যাংকিং কার্যক্রমকে উৎসাহিত করা এবং গ্রাহকদের আধুনিক ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এনসিসি নিউএজ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা শতভাগ অনলাইনে অ্যাকাউন্ট খুলতে, ই-কেওয়াইসি সম্পন্ন করতে এবং রিসাইকেলযোগ্য ডেবিট কার্ডের সুবিধা পাবেন।

এই অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই কৃষিসহ বিভিন্ন সবুজ উদ্যোগে বিনিয়োগ করা হবে।

ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এই সেবার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও সাবেক ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালকবৃন্দ মোঃ মঈনউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামীমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদুল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং রিটেইল ব্যাংকিং ইউনিট প্রধান এস. এম. তানভীর হাসান।

চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম বলেন, পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং টেকসই উন্নয়নের বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে এনসিসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “এনসিসি নিউএজ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের সবুজ অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে তারা যেমন আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা পাবেন, তেমনি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখতে পারবেন।”

তিনি আরও বলেন, এই অ্যাকাউন্ট চালুর মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি এনসিসি ব্যাংকের অঙ্গীকার আরও জোরালো হলো, যা একটি সবুজ ও ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “এনসিসি নিউএজ অ্যাকাউন্ট ব্যাংকের ডিজিটাল রূপান্তর এবং টেকসই ব্যাংকিং প্রতিশ্রুতিরই প্রতিফলন।” তিনি উল্লেখ করেন, এই সেবা গ্রাহকদের একদিকে আধুনিক ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা দেবে, অন্যদিকে পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও পরিবেশগত কল্যাণ নিশ্চিত করবে।

তিনি আরও জানান, এই অ্যাকাউন্টের গ্রাহকরা সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা, প্রতিযোগিতামূলক সুদের হার, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং ও এসএমএস অ্যালার্ট সুবিধা পাবেন এবং গ্রিন ব্যাংকিং সহযোগী হিসেবে স্বীকৃতি লাভ করবেন। এর মাধ্যমে গ্রাহকরা শুধু ডিজিটাল ব্যাংকিং সুবিধাই ভোগ করবেন না, বরং পরিবেশবান্ধব উদ্যোগেও সরাসরি অবদান রাখতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It