1. news@gmail.com : news :
শিরোনাম :
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১২৭ কোটি টাকা থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী একীভূত হবে ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেক, বিএসইসির অনাপত্তি মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা পড়ল বাংলাদেশি জাহাজ ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব মার্কেন্টাইল ব্যাংকে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ইউসিবি ইসলামিকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কুরআনের ধ্বনি’ অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে  জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ  করা হয়।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যাংকের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈনুদ্দিন মাসুদ, আবু নাসের মো. মাসুদ ও তানভীর হাসনাইন মইনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It