1. news@gmail.com : news :

পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Sunday, March 8, 2026

দেশে কার্ডের মাধ্যমে লেনদেনের জোয়ার বইছে। গত পাঁচ বছরে সব ধরনের কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ১৪৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে কার্ডে লেনদেন ছিল ২০ হাজার ৬২৫ কোটি টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪ কোটি টাকায়।

প্রতিবেদনে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের ব্যবহার এবং বিভিন্ন খাতে ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে। বর্তমানে দেশের ৬১টি ব্যাংক ও ১টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড সেবা প্রদান করে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি শেষে কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখ, যা ২০২৫ সালের ডিসেম্বরে ৫ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে ১১৫ শতাংশ। এছাড়া গত বছরের জুলাই মাসে কার্ডের সংখ্যা ছিল ৫ কোটি ৬৯ লাখ।ব্যয়ের চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ডিসেম্বরে দেশের অভ্যন্তরে ইস্যু করা ক্রেডিট কার্ড দিয়ে ৩ হাজার ৯৩০ কোটি টাকা খরচ করেছেন গ্রাহকেরা, যার মধ্যে বড় অংশ (১,৭৪০ কোটি টাকা) খরচ হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরে। অন্যদিকে, বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এরপরই রয়েছেন যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকেরা। একটি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আইসিজের মামলায় স্বেচ্ছা তহবিলে অবদান রাখতে ওআইসিকে অনু‌রোধ বাংলা‌দে‌শের রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার বুুয়েটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন আজকের স্বর্ণের দাম: ২৭ আগস্ট ২০২৬ গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It