1. news@gmail.com : news :

আর্থিক সাক্ষরতা দিবসে দেশব্যাপী বিশেষ কর্মসূচি ইউসিবির

  • Update Time : Wednesday, March 4, 2026

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ‘আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬’ উপলক্ষে দেশব্যাপী একযোগে বিশেষ কর্মসূচি পালন করেছে।

‘আর্থিক সাক্ষরতার মাধ্যমে নিরাপদ ক্যাশলেস লেনদেন নিশ্চিতকরণ’—এ প্রতিপাদ্যে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব বিভাগের শাখাগুলোয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মোস্তাফিজুর রহমান। পরিচালনায় ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত। ইউসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, শহর থেকে গ্রাম—সব জায়গার মানুষের কাছে আর্থিক সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এএমডি নাবিল মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশে দ্রুতগতিতে বাড়ছে ডিজিটাল লেনদেন। তাই শুধু মোবাইল বা অনলাইন ব্যাংকিং ব্যবহার করলেই হবে না, সেগুলো নিরাপদভাবে ব্যবহারের জ্ঞানও থাকতে হবে।’ এ সময় তিনি জানান, গ্রাহকদের সঠিক তথ্য দেয়া, সচেতন করা এবং নিরাপদ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই ইউসিবির এ কর্মসূচির লক্ষ্য।

কর্মসূচির অংশ হিসেবে ইউসিবি ২০২৬ সালের জন্য তাদের পরিকল্পনার কথাও তুলে ধরে। এতে ডিজিটাল ব্যাংকিং সেবা আরো বিস্তৃত করা, সাইবার নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং গ্রাহক শিক্ষা কার্যক্রম বাড়ানোর কথা বলা হয়। বিশেষত গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউসিবি বলছে, আর্থিক সাক্ষরতা শুধু এক দিনের আয়োজন নয়; এটি একটি চলমান দায়িত্ব। নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল লেনদেনে অংশ নিতে মানুষকে সক্ষম করে তুলতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It