1. news@gmail.com : news :

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

আজ ১৮ ফেব্রুয়ারী- ২০২৬ বুধবার মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।

আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কমকর্তা আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ কাজিম উদ্দিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর সেক্রেটারী জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মোঃ শফিক শামীম পিএসসি (অবঃ), জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএর) এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী মুন্সী মোঃ মনিরুল আলম,
সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারী ও ষ্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকার, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিই মোঃ সামছুল আলম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It