1. news@gmail.com : news :

ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংকের ৫১৮তম শাখার শুভ উদ্বোধন

  • Update Time : Tuesday, February 17, 2026

দ্রুততম সময়ে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ৫১৮তম নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

এর মাধ্যমে ঈশ্বরগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল ব্যাংকটি।

সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান (জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগ) মো. ফয়জুল হক শরীফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মোহাম্মদ হুমায়ুন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহনেওয়াজ খান বলেন, পূবালী ব্যাংক আধুনিক, নিরাপদ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই শাখার মাধ্যমে ঈশ্বরগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ আরও সহজে ও দ্রুত ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এই শাখা থেকে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান এবং ব্যাংকের কার্যক্রমকে আরও সাফল্যমণ্ডিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী এবং ঈশ্বরগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু জাফর মো. মাহমুদুজ্জামান।

এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বুলবুল, মফিজ উদ্দিন, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ড. মো. ফরহাদ হোসেন খান, আনোয়ার কাদিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It