1. news@gmail.com : news :

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

  • Update Time : Sunday, February 15, 2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা নাগাদ তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পৌঁছান।

এর আগে শনিবার বিএনপি সূত্র জানায়, তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসার আশপাশে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক শিষ্টাচারের এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতা ও পরিপক্বতার বার্তা দেয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনীতির বর্তমান বাস্তবতায় পারস্পরিক আস্থা ও সমন্বয়ই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It