1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

  • প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্যে গ্রাহক সেবা বিষয়ে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সেলফিন, এমক্যাশ ও আই ব্যাংকিং-এর মাধ্যমে সিটি কর্পোরেশনের সকল পরিষেবার ফিস প্রদান করা যাবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান-এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম ও ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হাসান ও মোঃ আব্দুল্লাহেল বাকি এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মাইনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It