সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের একতারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে জেলা জামায়াতসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমিন বলেন, “হসপিটালে আসার আগেই আমীর সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।”