1. news@gmail.com : news :

এবি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ‘কৌশলগত পরিকল্পনা’ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

এবি ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সেশনে অংশগ্রহণ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন এফসিএ এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা।

সভায় ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It