1. news@gmail.com : news :

ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসা পরিকল্পনা সভা

  • প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসা পরিকল্পনা সভা আয়োজিত হয়েছে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) কাওরান বাজারস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে এনএলআই টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।

কনফারেন্সে এরিয়া প্রধান ও জোন প্রধানসহ সারা দেশ থেকে আগত প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ গ্রহন করেন। সভায় ২০২৫ সালে অর্জিত ব্যবসা নিয়ে বিশ্লেষণ ও ২০২৬ সালের লক্ষ্যমাত্রা নিয়ে পরিকল্পনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It