1. news@gmail.com : news :

কুমিল্লায় অনুষ্ঠিত হলো ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট

  • Update Time : Wednesday, January 14, 2026

কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ৮–১০ জানুয়ারি ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মফিজ আহমেদ ভুঁইয়া।

বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের হ্যান্ডিক্যাপ ও এন্টারটেইনমেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মালেক হোসেন, এনডিসি, পিএসসি; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি; এবং মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি। প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং মামুর আহমেদ, এসইভিপি অ্যান্ড হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

এই টুর্নামেন্টে সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩২ জন গলফার অংশগ্রহণ করেন, যা টুর্নামেন্টটিকে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে।

৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬ গলফারদের মধ্যে সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক বন্ধন জোরদার করার পাশাপাশি এ অঞ্চলে গলফ খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It