1. news@gmail.com : news :

হাজারীবাগ দক্ষিণ থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : Tuesday, January 6, 2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ দক্ষিণ থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে হাজারীবাগ পার্কে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতারুল আলম সোহেলের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নুর নবী মানিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ আবদুল হাকিম খান, থানা নায়েবে আমীর আব্দুল হালিম মৃধা, মহানগরীর কর্মপরিষদ সদস্য (মহিলা বিভাগ) ফেরদৌস আরা খানম ও সেলিনা পারভীন, থানা সেক্রেটারি (মহিলা বিভাগ) উম্মে জয়নাব, সহকারী সেক্রেটারি আনোয়ারা বেগম পপি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It