1. news@gmail.com : news :

ভর্তি পরীক্ষার জন্য জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত

  • প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
জামায়াতে ইসলামী

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ারের পক্ষে এ বিবৃতি দেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It