1. news@gmail.com : news :

অগ্রণী ব্যাংকর ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

  • Update Time : Friday, November 28, 2025

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৪তম ও ৯৫তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এবিটিআইয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।

প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচের বিভিন্ন শাখার ৭৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এসময় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It