1. news@gmail.com : news :

তরুণদের নতুন ব্যবসা প্রসারে প্রশিক্ষণ দিল ইউসিবি

  • Update Time : Monday, November 24, 2025

কর্মসংস্থান বৃদ্ধি ও নতুন ব্যবসার প্রসারে তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক—ইউসিবি।

মানিকগঞ্জে মাসজুড়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে এডিবি অর্থায়ন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন নতুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাদেরকে আধুনিক ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং, উদ্ভাবনী ব্যবসা পরিকল্পনা প্রণয়নসহ উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মুস্তফা।

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ নতুন উদ্যোক্তা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি তরুণদের কর্মসংস্থান ও নতুন নতুন ব্যবসা উদ্যোগ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আইয়ুব আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম‘র আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It