1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের নতুন ডিএমডি সেকান্দার-ই-আজম

  • Update Time : Thursday, November 20, 2025

নিজস্ব প্রতিবেদক:

মোঃ সেকান্দার-ই-আজম সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে ২০ নভেম্বর ২০২৫ তারিখে যোগদান করেছেন।

সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

মোঃ সেকান্দার-ই-আজম ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসি.-এর সিনিয়র অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি. এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’তে দায়িত্ব পালন করেন।

২৭ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মোঃ সেকান্দার-ই-আজম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি লন্ডনের লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম-এ বিএসসি সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It