1. news@gmail.com : news :
শিরোনাম :
রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে সাইফুল ইসলামের যোগদান কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ ঈদকে সামনে রেখে ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৪ হাজার কোটি টাকা উন্মোচিত হচ্ছে ইয়াদিয়ার নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২৬ পোশাক কারখানার সংকট: প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম তদন্তের দাবি ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি টাকা খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ

হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি

  • প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

পবিত্র হজব্রত পালন করে গত রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৬৮টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

আজ বুধবার (২ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

লেটিনের তথ্যমতে, এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪২ বাংলাদেশি হাজি মারা গেছেন। মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা।

বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত তিনটা পর্যন্ত দেশে ফিরে আসা হাজির সংখ্যা ৬৩ হাজার ১৮৮। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫৮ হাজার ১৮১ জন হাজি।

গত ১০ জুন শুরু হওয়া ফিরতি ১৬৮টি ফিরতি হজফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ২৮ হাজার ৪২৭ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৫ হাজার ৯৮৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It