গত ১৭ অক্টোবর দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের গাজীপুরস্থ কারখানার ফিনিশড গোডাউনে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাথে সাথে কারখানার ফায়ার ইউনিটের কর্মী ও কর্মকর্তা- কর্মচারীগণ অগ্নিনির্বাপনের চেষ্টা করেন। পার্শ্ববর্তী নিট এশিয়া লিমিটেড কারখানার কর্মীরাও অগ্নিনির্বাপনের কাজে যুক্ত হন।
পরবর্তীতে কালিয়াকৈরের ফায়ার স্টেশন ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপনের কাজ এগিয়ে নেন এবং সকলের সহযোগিতায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তৈরিকৃত ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় আনুমানিক ২০-২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড এর এই সংকটে যারা পাশে দাঁড়িয়ে সাহায্য ও দোয়া করেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply