1. news@gmail.com : news :

এমটিবি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী

  • Update Time : Monday, October 5, 2026

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা খাতে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালু করেছে এমটিবি ফাউন্ডেশন।

সোমবার (৫ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ উদ্যোগের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের ৫০ জন শিক্ষার্থীকে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘সৈয়দ মঞ্জুর এলাহী মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রাম’ নামে এই বৃত্তি কর্মসূচির সূচনা করা হয়েছে। এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উদ্যোক্তা, শিল্পপতি ও সমাজসেবক সৈয়দ মঞ্জুর এলাহী নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির স্পন্সর শেয়ারহোল্ডার ও সানবিমস স্কুল লিমিটেডের প্রিন্সিপাল মুনিজে মঞ্জুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফিরদৌসি নাহার, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা চৌধুরী আখতার আসিফ।

অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে রেইস উদ্দীন আহ্‌মাদ, মো. বখতিয়ার হোসেন, মো. শামসুল ইসলাম, উসমান রাশেদ মুঈন ও মো. শাফকাত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের বিভাগীয় প্রধান শাফায়াত উল্লাহ, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের বিভাগীয় প্রধান সাব্বির আহমেদ এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It