1. news@gmail.com : news :

স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার

  • Update Time : Monday, October 5, 2026

স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে এত দিন যে বিধিনিষেধ ছিল, তা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোর স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির পথ খুলে গেল।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে সোমবার (৫ অক্টোবর) এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখার উপসচিব মো. মামুন রশীদ স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরাসরি তালিকাভুক্তির ওপর আগে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১৯ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন চিঠির মাধ্যমে সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।বাংলাদেশ অর্থনীতি

সাধারণত কোনো কোম্পানি শেয়ারবাজারে আসতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রি করে। সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে। ফলে নতুন করে আইপিও প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তালিকাভুক্তির সুযোগ তৈরি হবে।

তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই চিঠিতে কোনো কোম্পানি কী শর্তে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে, সেই বিস্তারিত প্রক্রিয়া নির্ধারণ করা হয়নি। বরং ২০২০ সালে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে সরাসরি তালিকাভুক্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সিকিউরিটিজের সরাসরি তালিকাভুক্তি) বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে। প্রস্তাবিত বিধিমালায় নির্দিষ্ট শর্তে আইপিও ছাড়াই বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারের ১০ থেকে ২০ শতাংশ বিক্রির মাধ্যমে কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ রাখার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটেও বর্তমানে ‘ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ রুলস, ২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। এতে মতামত দেওয়ার সময়সীমা ছিল গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It