1. news@gmail.com : news :

ওলিস সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান  

  • Update Time : Tuesday, October 20, 2026

জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ওলিস) আয়োজিত ‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

আগামী ২১ থেকে ২৮ অক্টোবর জাপানে এ সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজকদের অর্থায়নে তিনি এতে অংশ নিচ্ছেন।
সম্প্রতি ওলিসের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সেমিনারে অংশগ্রহণের জন্য তাঁর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে সেমিনালটিতে অংশ নিচ্ছেন এস এম নুরুজ্জামান।
আন্তর্জাতিক বীমা খাতের অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

এস এম নুরুজ্জামান প্রায় তিন দশক ধরে দেশের বীমা খাতে কাজ করছেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রায় এক দশক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করেন।

২০১৩ সালের নভেম্বরে তিনি জেনিথ ইসলামী লাইফে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি বীমা খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন এস এম নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি এর আগে জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
জাপানের এ সেমিনারে তাঁর অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক বীমা খাতের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It