1. news@gmail.com : news :

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে বিওয়াইডি’র চুক্তি স্বাক্ষর

  • Update Time : Monday, October 19, 2026

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বিওয়াইডি’র পণ্য আমদানীকারী প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সিজি রানা বিডি লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তির আওতায় ক্রেতাগণ বিওয়াইডি  থেকে গাড়ী ক্রয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেডের সিএফও ফেরদৌস উর রহমান, এফসিএ এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It