1. news@gmail.com : news :

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, January 28, 2026

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৫ গত জানুয়ারী ২৫, ২০২৬ইং রবিবার, সাইমন.এইচ.চৌধুরী হল, ঢাকা ক্লাব এ অনুষ্ঠিত হয়।

কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ করিম বিশেষ অতিথি হিসাবে উক্ত সভার আসন অলংকৃত করেন।

সম্মেলনে কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল হোসেন সভাপতিত্ব করেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী এবং পরিচালক সাব্বির উল কবীর ।

কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন সকলকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ তথা বীমার সঠিক নিয়মনীতি অনুসরনপূর্ব্ক বীমা প্রিমিয়াম আহরন করে কোম্পানীকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান। বীমা দাবী দ্রুত পরিশোধ করে বীমাকারীদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ প্রদান করেন।

ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোঃ আনোয়ারুল হোসেন ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরো বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের কে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পরিপালনের আহবান জানান এবং কোম্পানীকে আগামীতে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানী বিনির্মানে সম্মেলনে আগত শাখা প্রধানগনের নিকট আন্তরিক সহযোগীতা কামনা করেন।

অত্র বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২৫ এর সঞ্চালনা করেন অত্র কোম্পানীর কোম্পানী সচিব এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোঃ নূর-উল-আলম এফসিএস, এল.এল.বি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It