1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোগে “নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

  • Update Time : Thursday, July 10, 2025

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোগে সম্প্রতি “নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের ব্যবসায় আরো ব্যাপকভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকতাদের কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং ইন্সটিউটের ডিরেক্টর সায়মা বানু।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদুল আমিন তাঁর উদ্বোধনী বক্তব্যে নারী উদ্যোক্তা বিকাশের লক্ষ্যে ব্যাংকের উইমেন ইন্ট্রাপ্রেনিউর হেল্প ডেস্কের কার্যক্রম আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে এসএমই এন্ড এগ্রি ক্রেডিট ডিভিশনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের সহ সিআরএম ডিভিশনের অভিজ্ঞ রিসোর্স পার্সনগণ নারী উদ্যোক্তাদের অর্থায়ন-সম্পর্কিত দিক এবং বাজারের প্রসার, ঋণগ্রহীতাদের আর্থিক বোঝা, লোন এসেসমেন্টর এর উপর আলোচনা করেন।

এ সংক্রান্ত কার্যক্রম অধিকতর সুচারুভাবে অনুশীলনের লক্ষ্যে প্রশিক্ষণে দলীয় আলোচনা ও প্রেজেন্টেশন এর আয়োজন করা হয়।

ব্যাংকের বিভিন্ন শাখা/উপশাখা এর উইমেন ইন্ট্রাপ্রেনিউর হেল্প ডেস্ক সংশ্লিষ্ট মোট ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It