1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকে ইন্টারনাল কন্ট্রোল ও প্রতারণা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, September 2, 2025

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট গত রবিবার (৩০ আগস্ট) “ইন্টারনাল কন্ট্রোল ফর এন্টি-ফ্রড এন্ড রিলেটেড সিগনিফিকেন্ট কমপ্লায়েন্স ইস্যুজ অফ দি ব্যাংক” শীর্ষক অর্ধ-দিবসব্যাপী একটি কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্যাংকটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী। উক্ত কর্মশালাটিতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির যুগ্ম পরিচালক মো. ফরহাদ হোসেন।

কর্মশালায় ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা অঞ্চলের ১৫টি এডি শাখার ম্যানেজার অপারেশনগণ অংশগ্রহণ করেন। এ আয়োজনে কমপ্লায়েন্স, সুশাসন এবং প্রতারণা প্রতিরোধে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It