1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের ১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

  • Update Time : Wednesday, July 30, 2025

সাউথইস্ট ব্যাংক পিএলসি আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে এগিয়ে নিতে দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, রাজবাড়ী, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা এবং ফেনী জেলায় স্থাপিত আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে এসব আউটলেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরাও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম”-এর আওতায় প্রযুক্তিনির্ভর প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর সেবাও পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর (BEFTN ও RTGS), বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বিও হিসাব খোলা ও শেয়ার লেনদেনের সুবিধা পাবেন।স্টক ব্রোকারেজ পরিষেবা

এছাড়াও গ্রাহকরা ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল পরিশোধ, সরকারি ভাতা গ্রহণ, ভোক্তা ঋণের কিস্তি প্রদান এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রতিটি আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম-এর মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা উপভোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It